বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, মানুষ নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়। স্বল্প সময়ে বিচার না পেলে ও ন্যায়বিচার পেতে ভোগান্তির শিকার হলে আদালত ও সংশ্লিষ্টদের প্রতি জনগণের বিরূপ ধারণার সৃষ্টি হয়। বিচারকাজ দীর্ঘায়িত হলে জনগণ অনেক সময় ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। ন্যায়বিচার পেতে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি দূর করতে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। আইন প্রতিমন্ত্রী গতকাল সোমবার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত ১১৯তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. মফিজুল ইসলাম বক্তব্য দেন। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তথ্য বিবরণী।