বিচারকদের হত্যার হুমকির খবর অস্বীকার করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতের ২৬ বিচারককে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার খবর অস্বীকার করেছে জামায়াতে ইসলামী।গতকাল রোববার এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম এ ঘটনা অস্বীকার করেন। তিনি খুদে বার্তার মাধ্যমে বিচারকদের হত্যার হুমকি দেওয়ার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।