প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল বুধবার এক বিচারকসহ দুজন সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ সাক্ষ্য গ্রহণ করে ২৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন আসামির জবানবন্দি গ্রহণকারী ঢাকার তৎকালীন মহানগর হাকিম হারুন-অর-রশিদ। তিনি বর্তমানে পঞ্চগড়ে যুগ্ম জেলা জজ হিসেবে কর্মরত আছেন। সাক্ষী হারুন-অর-রশিদ এ মামলার আসামি মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ ও সাদমান ইয়াছিরের জবানবন্দি গ্রহণ করেছিলেন।
এ মামলায় ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে।