বিচারকাজ শুরু, ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন আসামি শরীফ মোটরসের মালিক মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়

মামলার বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে আদালতে হাজির করে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। শুনানি শেষে তিন আসামি শরীফ মোটরসের মালিক মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। তিনি বলেন, অভিযোগ গঠনের মাধ্যমে রাকিব হত্যা মামলার বিচারকাজ শুরু হলো।

গত ৩ আগস্ট বিকেলে নগরের টুটপাড়া কবরখানার পাশের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসর মেশিনের পাইপ গ্যারেজের কর্মী শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দিয়ে তাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় শরীফ, তাঁর সহযোগী মিন্টু ও শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা করেন। তিন আসামিই ঘটনার হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

হত্যাকাণ্ডের ২২ দিনের মাথায় গত ২৫ আগস্ট খুলনা মহানগর হাকিম আদালতে গ্রেপ্তারকৃত তিনজনকে অভিযুক্ত করে এবং ৪০ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ।