বিচারকাজ সঠিকভাবেই এগোচ্ছে: স্টিফেন জে র্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ সঠিকভাবেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এর বিচারকাজ পরিদর্শন শেষে স্টিফেন জে র‌্যাপ সাংবাদিকদের এ কথা বলেন।

দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির পর সারা দেশের পরিস্থিতি সম্পর্কে র‌্যাপ বলেন, ‘নাশকতা কোনোভাবেই কাম্য নয়।’ তিনি বলেন, ‘আমি ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার সময় থেকে এ পর্যন্ত তিনবার এসেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টিফেন র‌্যাপ বলেন, ‘সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।’ তিনি বলেন, যেহেতু রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল করার সুযোগ রয়েছে, তাই নাশকতা না করে আইন অনুযায়ী তাঁদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়ক এম কে রহমান।