বিচারকের খাস কামরায় পিওতর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকের এ টি এম কার্ড জালিয়াতির মামলায় গ্রেপ্তার জার্মান নাগরিক পিওতর সিজোফেনকে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমানের খাস কামরায় নেওয়া হয়েছে। তবে তিনি এই সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে নতুন একটি মামলার পিওতরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়েছে।