বিচারকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখরের পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন খুলনা মহানগর হাকিম ফারুক ইকবাল। গতকাল বেলা একটার দিকে মহানগর হাকিমের আদালতে প্রতারণার ঘটনা ধরা পড়ে। প্রতারক আবদুর রাজ্জাক (৪০) মাদারীপুর সদরের মোস্তফাপুরের বাসিন্দা। বর্তমানে সদর থানা-পুলিশের হেফাজতে আছেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক মোল্লা মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ২ এপ্রিল একটি মামলার তদবিরে বিচারককে ফোন দেন রাজ্জাক। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখরের পিএস পরিচয় দেন। গতকাল ওই মামলার শুনানির দিন ধার্য ছিল। শুনানি চলাকালে ওই ব্যক্তির কণ্ঠস্বর শুনে আদালতের সন্দেহ হয়। জেরার একপর্যায়ে আবদুর রাজ্জাক প্রতারণার কথা স্বীকার করেন।