বিচারকের লাশ তুলে ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ (৪৭) নামের এক বিচারকের মৃত্যুর দুই মাস সাত দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে পুনঃ ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাহী হাকিমের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের পরিদর্শক কাজল কান্তি বড়ুয়া গত বৃহস্পতিবার আবেদনটি করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে কবর থেকে বিচারকের লাশ উত্তোলনের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।