বিচারকের স্বাধীনতা ব্যক্তিমানসিকতার ওপর নির্ভর করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সংবিধান ও আইন অনুযায়ী বিচারকদের কাজ করতে হয়। এর আলোকে ম্যাজিস্ট্রেট থেকে শুরু হরে উচ্চ আদালত পর্যন্ত দেশের সব বিচারক বিচারকাজ পরিচালনায় স্বাধীন। তবে একজন বিচারক কীভাবে বিচার পরিচালনা করবেন, সেটা ব্যক্তিমানসিকতার ওপর নির্ভর করে। গতকাল শনিবার নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিল এই সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এতে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন। নবীন আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আইন পেশা একটি মহৎ পেশা। এই পেশার চালিকাশক্তি হচ্ছে সততা ও জ্ঞান। একজন আইনজীবীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সহায়তা করা।