প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচার বিভাগীয় কর্মকর্তাদের বৈশাখী উৎসব ও বিশেষ ভাতা (জুডিশিয়াল অ্যালাউন্স) দেওয়া হচ্ছে। এবারই প্রথম প্রেষণে থাকা বিচার বিভাগীয় কর্মকর্তাসহ সব পর্যায়ের বিচারকদের বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা প্রথম আলোকে বলেন, এবারই প্রথম সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর জন্য বৈশাখী উৎসব ভাতা দেওয়ার আদেশ জারি করেছে সরকার। এর আলোকে বিচার বিভাগীয় কর্মকর্তারাও মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী উৎসব ভাতা হিসেবে পাবেন। এ ছাড়া এবারই প্রথম সব পর্যায়ের বিচারককে জুডিশিয়াল অ্যালাউন্স দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ বৃহস্পতিবার তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় গেজেট হিসেবে প্রকাশ করার পর তা কার্যকর হবে।