বিচারপতি, কূটনীতিক ও পদস্থ কর্মকর্তাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার গণভবনে বিচারপতি, কূটনীতিক ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন।অতিথিদের মধ্যে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।প্রধানমন্ত্রী ইফতারের আগে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।ইফতারের আগে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাসস।