বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে আগামী বুধবার বিকেলে বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি মো. ফজলুল করিম। এ উপলক্ষে গত শুক্রবার টাঙ্গাইলের নাগবাড়ী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।