বিচারপতি আশরাফুল সংবর্ধিত
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সমিতির মিলনায়তনে গত মঙ্গলবার রাতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম। এতে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. ইসমাইল, বিশেষ জজ কবিতা শারমীন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনুপম বড়ুয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী কবির আহম্মদ, সাবেক সভাপতি এ বি এম জাকারিয়া, সাবেক সাংসদ ফজলে এলাহী, সরকারি কৌঁসুলি (পিপি) মহিব উল্যা, জিপি মানছুরুল হক প্রমুখ বক্তৃতা করেন।
বক্তৃতায় বিচারপতি আশরাফুল কামাল বলেন, কোনো বিচারক অন্যায় করলে আপনারা (আইনজীবীরা) প্রতিবাদ করবেন। আমরা দেশ ও মানুষের সেবা করার জন্য দায়বদ্ধ। বাংলাদেশের অতীত ইতিহাসে আইনজীবীরা ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন।