বিচারপতি ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল বিচারপতি, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতারে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি
গণভবনে গতকাল বিচারপতি, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতারে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার গণভবনে বিচারপতি, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী এ সময় অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তিও কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা ইহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও কূটনৈতিক কোরের ডিন মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান ও ইকবাল সোবহান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান, পিএসসির চেয়ারম্যান মুহাম্মদ সাদিক, দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান ও এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানও ইফতারে যোগ দেন।
পাশাপাশি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।