বিচারপতি কাজী এ টি মনোয়ারউদ্দিনের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এ টি মনোয়ারউদ্দিন (৮০) গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে বলা হয়, মনোয়ারউদ্দিন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তিনি কোমায় চলে যান এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার সন্ধ্যায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
শনিবার রাতে রাজধানীর উত্তরায় বাসভবনের সামনে প্রথম জানাজার পর তাঁর মরদেহ বাগেরহাটে নিজ গ্রামে নেওয়া হয়। গতকাল রোববার বাগেরহাটের ষাটগম্বুজ স্টেশন মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি