বিচারপতি-কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি, কূটনীতিক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে গতকাল বৃহস্পতিবার গণভবনে এক ইফতার পার্টির আয়োজন করেন। খবর ইউএনবির।ইফতারের আগে দেশের অগ্রগতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার শুরুর আগে প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারে অন্যান্যের মধ্যে যোগ দেন প্রধান বিচারপতি মো. মুজাম্মেল হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে এলাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকরাও এতে শরিক হন।