বিচারপতি জাহাঙ্গীরের বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়ির কাছে পরিত্যক্ত একটি ককটেলের বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে৷ নোয়াখালীর সেনবাগ উপজেলার মহিদীপুরে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে৷  

আহত শিশুর নাম ফারজানা আক্তার ওরফে পারভিন (১২)৷ সে ওই গ্রামের রিকশাচালক বেলাল হোসেনের মেয়ে৷ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷

দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, গত বছর এই বিচারপতির বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই সময় অবিস্ফোরিত অবস্থায় নিকটবর্তী ঝোপে ককটেলটি পড়েছিল বলে ধারণা করা হচ্ছে৷