বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেব চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিচারপতি জে এন দেব চৌধুরী ১৯৬৫ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করার পর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। গত বছরের ১২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।