বিচারপতি নিজামুল হাইকোর্টে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক হাইকোর্টে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের ৬ নম্বর বিচারকক্ষে বসে বিচারকাজ পরিচালনা করেছেন তিনি।বৃহস্পতিবারের কার্যতালিকা অনুসারে বিচারপতি নিজামুল হককে দেওয়ানি রিভিশন মামলা এবং একক বেঞ্চে গ্রহণযোগ্য সব লয়াজিমা বিষয় শুনানির অধিক্ষেত্র দেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে এজলাসকক্ষে গিয়ে দেখা যায়, বিচারপতি নিজামুল হক একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন। স্কাইপে কথোপকথন নিয়ে বিতর্কের মুখে গত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক।