প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। জাতীয় সংসদে গতকাল সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এই দাবি জানান।মুজিবুল হক বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায়ে আদালত ৯৬ অনুচ্ছেদ এড়িয়ে গেছেন। তিনি বলেন, সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে আন্তরিক নয়। বর্তমানে পরিবার পরিকল্পনা বিভাগে সাড়ে আট হাজার পদ খালি। এসব পদে লোক নিয়োগ দেওয়া হলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।