বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট আইন করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে আইন মন্ত্রণালয়কে বিচারপতি নিয়োগের সুনির্দিষ্ট আইন তৈরির পরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ সচিবালয়ে কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়।সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।কমিটি সব আদালতের বিচারকদের বেতন-ভাতা ও অন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করেছে। তবে এই বেতন বৃদ্ধি যাতে অন্যান্য পদের সঙ্গে বৈষম্যের সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকল্পের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়।কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আজিজুল হক চৌধুরী ও শামসুল ইসলাম যোগ দেন।