বিচারপতি বজলুর রহমান আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান দীর্ঘদিন যাবৎ ক্যানসারে ভুগছিলেন বলে জানান তিনি।
বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।