বিচারপতি বজলুর রহমানের জন্য দোয়া মাহফিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রয়াত বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনার জন্য আজ শুক্রবার বাদ আসর সুপ্রিম কোর্ট জামে মসজিদে (সুপ্রিম কোর্ট এলাকার বর্ধিত অংশ) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের সহকর্মী, আত্মীয়স্বজন, গুণগ্রাহী, বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিচারপতি বজলুর রহমান ১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজ্ঞপ্তি