বিচারপতি বি কে দাস আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি বি কে দাস (৭১) গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন৷ তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷
১৯৪৩ সালে সিলেটে জন্মগ্রহণকারী বি কে দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জনের পর আইন পেশায় যোগ দেন৷ তিনি ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন৷ ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন বছর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন৷ বিজ্ঞপ্তি৷