বিচারপতি মতিন সাময়িকভাবে প্রধান বিচারপতির দায়িত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের অনুপস্থিতিকালীন সময়ে আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল মতিনকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বিচারপতি মতিনকে এই দায়িত্ব অর্পণ করেন। খবর ইউএনবির।২ থেকে ৮ মে পর্যন্ত, কিংবা যত দিন প্রধান বিচারপতি পুনরায় কার্যভার গ্রহণ না করবেন, তত দিন বিচারপতি আবদুল মতিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।