বিচারপতি মারজি-উল হকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারজি-উল হক (৬৮) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি বিশিষ্ট সাংবাদিক ও সাংসদ বেবী মওদুদের বড় ভাই।
মারজি-উল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।