বিচারপতি মাহমুদ হোসেন অনুসন্ধান কমিটির প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য করা সার্চ বা অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে মনোনীত করা হয়েছে। সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারক মো. নুরুজ্জামানকে। প্রধান বিচারপতি এই দুজনকে মনোনীত করার পর তা গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ বিষয়ে এখন মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট নোটিফিকেশন করবে।পদাধিকার বলে চার সদস্যের এই কমিটির বাকি দুজন সদস্য হলেন, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান।এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত শনিবার প্রজ্ঞাপন জারি করে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে। কমিটি প্রতিটি পদের বিপরীতে দুটি করে নাম সুপারিশ করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই অনুসন্ধান কমিটি গঠনের সুপারিশ করেছিলেন।