বিচারপতি শামসুদ্দিনের ওপর লন্ডনে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় বুধবার রাত আটটার দিকে তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে।বুধবার রাত আটটার দিকে বিচারপতি শামসুদ্দিন লন্ডনের ডেগেনহামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। তিনি আত্মীয়ের বাসার কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গাড়িতে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা আসেন। তাঁরা বিচারপতি শামসুদ্দিনের সঙ্গে কথা বলেন। তিনি দুর্বৃত্তদের গাড়ির নম্বর পুলিশকে বলেন। সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। বিচারপতি শামসুদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদরে যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও প্রজন্ম-৭১-এর যুক্তরাজ্যের সভাপতি আহমেদ নূরুল, ফিরোজ কবির চৌধুরী, আনোয়ার হোসেন ও বিশ্বজিৎ দে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান।