বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে করা একটি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রতি সমন জারি করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী আরফান উদ্দিন খান বাদী হয়ে নালিশি এ মামলা করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে নিয়ে কটূক্তি করায় মামলায় মানহানির অভিযোগ আনা হয়েছে। মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দীন সিদ্দিকী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে আদেশ দেবেন বলে জানান। বিকেল সাড়ে তিনটার দিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২১ মে সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।