বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বনানীতে মরহুমের মাজারে পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানির ব্যবস্থা করেছে। বাদ আসর মরহুমের গুলশানের বাসভবনে (এনডব্লিউ এ-৫, সড়ক-৬৮) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাঁর গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।