প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভায় সংবিধানের ষোড়শ সংশোধনী আইনের খসড়া অনুমোদিত হয়েছে। এতে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে আবার ফিরে আসছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের আলোকে এই সংশোধনী আনা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ছিল।
আরও জানতে পড়ুন
তাড়াহুড়া নয়, আলোচনা করুন