বিচারপতিদের আবাসনে ২০ তলা ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবন আজ শনিবার উদ্বোধন করেছেন।
রাজধানীর কাকরাইল এলাকায় ২০ তলা ভবনটি ১ দশমিক ৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে। এতে ৭৬টি ফ্ল্যাট আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের মে মাসে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১৭৪ কোটি টাকা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন। আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এম শহিদউল্লাহ খন্দকার।