বিচারপতিদের পেনশন সুবিধা বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের বিচারকদের পেনশন-সুবিধা বাড়াতে সংসদে সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০১৬ পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলটির ওপর জাতীয় পার্টির ফখরুল ইমামের একটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নাকচ হয়। বিলে বলা হয়েছে, এই আইন ১ ডিসেম্বর ২০১৩ তারিখ থেকে কার্যকর হবে।
গতকাল বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল ২০১৬ সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিলটি পরীক্ষা করে ২১ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।