বিচারপতির গায়ে কাদা ছিটানোর চেষ্টা সুস্থ মানসিকতা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার অভিযোগকে অন্যায্য ও দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।গতকাল শনিবার রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী।ঈদের দিন ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিকদের বলেছিলেন, বিচারপতি খায়রুল হক বিচার বিভাগকে ধ্বংস করেছেন। তিনি টাকার বিনিময়ে অনেক রায় দিয়েছেন। সব ফাঁস হয়ে গেছে। খায়রুল হক যেন মনে না করেন, সারাজীবন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার উদ্দেশ্যে মতিয়া চৌধুরী বলেন, যাঁর গায়ে দুর্নীতির তকমা, তাঁর পক্ষে একজন বিচারপতির গায়ে কাদা ছিটানোর চেষ্টা সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না।মতিয়া চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ে আদালতের রায়টি ছিল সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের। এটি আপিল বিভাগের সব বিচারপতির সর্বসম্মত রায়। আদালতে এ বিষয়ে দীর্ঘদিন শুনানি হয়েছে। টি এইচ খান, মওদুদ আহমদসহ বিএনপির আইনজীবীরা দিনের পর দিন বিতর্ক করেছেন। এখন তিনি খায়রুল হককে টার্গেট করেছেন।তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, খালেদা জিয়ার এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মতিয়া চৌধুরী বলেন, ‘নির্বাচন হবে না তো কী হবে? উনি কি সামরিক আইনের স্বপ্ন দেখছেন?’