বিচারপতির ভুয়া পরিচয়ে জামিন চাইতে এসে দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতির ভুয়া পরিচয় দিয়ে সুপারিশ করিয়ে জামিনের একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। র্যা ব-২-এর এক পরিছন্নতাকর্মীসহ দুজন এ কাজ করে ধরা পড়েন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।গতকাল রাতে সংশ্লিষ্ট আদালতের স্টেনো আবু সালেহ আকরাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা এক নারীকে আসামি করা হয়েছে।গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হচ্ছেন র্যা ব-২-এর পরিচ্ছন্নতাকর্মী মোজাম্মেল হক এবং রমনা থানার গাড়ি ভাঙচুর মামলার আসামি কামাল উদ্দিনের ভাই আবদুল হান্নান খান।