বিচারপতির স্বাক্ষর জাল, দুই আইনজীবী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের দুজন বিচারপতির স্বাক্ষর জাল করে আসামির জামিন মঞ্জুরের আবেদন জানানোর একটি ঘটনায় গতকাল সোমবার খুলনার দুই আইনজীবীকে সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে।খুলনা আইনজীবী সমিতি সূত্র জানায়, জেলার মুখ্য মহানগর হাকিমের আদালতে ছয় মাস আগে এক আসামির জামিনের জন্য আইনজীবী বি এম ফারুক ও জি এম আবদুর রাজ্জাকের মাধ্যমে একটি আবেদন জানানো হয়। ওই আবেদনে হাইকোর্টের বিচারপতি ফজলুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের জাল স্বাক্ষর-সংবলিত কাগজপত্র দাখিল করা হয়। পরে ঘটনাটি জানাজানি হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতি একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর গতকাল সমিতি মিলনায়তনে সাধারণ সভা হয়। সভায় ওই দুই আইনজীবীকে সমিতি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।