বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত যুদ্ধাপরাধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে চিহ্নিত যুদ্ধাপরাধীরা। গতকাল বুধবার বিকেলে রংপুর পুলিশ হলে দলের বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বেআইনি ঘোষণার মধ্য দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলেও যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।রাশেদ খান আরও বলেন, প্রধান বিরোধী দল বিএনপি এ প্রশ্নে প্রথমে নীরব থাকলেও এখন তারা খোলাখুলি যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।