বিচারপ্রার্থীকে হয়রানি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে অপহূত কলেজপড়ুয়া মেয়েকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চেয়ে বিচারপ্রার্থী এক গৃহবধূ উল্টো হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার শহরের নয়াটোলার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই গৃহবধূ বলেন, ‘এলাকার আবদুল মান্নানের ছেলে সুমন (২৫) আমার মেয়েকে কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি সুমনের পরিবারকে বলেও কোনো ফল পাইনি। গত ১ আগস্ট রাতে সুমন কয়েকজন সঙ্গী নিয়ে আমার মেয়েকে (১৬) অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনা সুমনের পরিবারকে জানানো হয়। কিন্তু তারা মেয়েকে ফেরত দেবে না বলে উল্টো হুমকি দেয়। এ জন্য সুমনসহ চারজনকে আসামি করে থানায় মামলা করি। পরে খোঁজখবরের জন্য থানায় গেলে পুলিশ আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং আমাকে হয়রানি করে।’সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘হয়রানির অভিযোগ সত্য নয়। ওই ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তার পরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’