বিচারপ্রার্থীদের দিকে তাকিয়ে বিচার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচারপ্রার্থীদের দিকে তাকিয়ে বিচারকদের বিচার করতে হবে। জনগণই সব ক্ষমতার মালিক। তারা যাতে সুবিচার পায়, আইনজীবী ও বিচারকদের তা নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার মাদারীপুর জেলা আইনজীবী সমিতির ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ কথা বলেন।প্রধান বিচারপতি বিচারক ও আইনজীবীদের উদ্দেশে আরও বলেন, ‘আমাদের কাজ আইনের শাসন কায়েম করা, শুধু নিজের মক্কেলের দিকে তাকিয়ে কাজ করা নয়। সাধারণ জনগণের জন্য কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল হক, মাদারীপুরের জেলা প্রশাসক শশী কুমার সিংহ, জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম, মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সুজিত চ্যাটার্জী প্রমুখ।