বিচারপ্রার্থীদের সহায়তার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার চার শতাধিক অসচ্ছল বিচারপ্রার্থীকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা। এর ২০১১ সালের জানুয়ারির মাসিক সভা গত শনিবার সকালে ডিমলা উপজেলা পরিষদ মিলনায়তনে করা হয়। ওই সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিমলা উপজেলা চেয়ারম্যান আবতাব উদ্দিন সরকার, কিশোরগঞ্জের চেয়ারম্যান জাকির হোসেন, জলঢাকার চেয়ারম্যান সৈয়দ আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওহাব চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।