বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্যায় ও অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতি থেকে মুক্ত হতে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে। আমরা অন্যায় সহ্য করি না—বিশ্ববাসীর কাছে এ বার্তা পৌঁছে দিতেই অপরাধের বিচার হবে।’ গতকাল সোমবার বিকেলে গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ‘১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশ থেকে আসা আইনজীবী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তাঁরা মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে সমর্থন জানিয়েছেন।সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কানাডিয়ান জুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উইলিয়াম স্লোন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও সুইডিশ রাজনীতিবিদ সিসিলিয়া ইউকস্ট্রম, ভারতের লোকসভার সাবেক স্পিকার বি বি দত্ত, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আবদুল মতিন খসরু, মনসুর খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ প্রমুখ।মুক্তিযুদ্ধের ৩৯ বছর পর বিচারপ্রক্রিয়া শুরু হওয়া সম্পর্কে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আশ্বাস দিয়ে জনতার রায় নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সংসদের প্রথম অধিবেশনে এ বিচারের পক্ষে প্রস্তাব পাস হয়েছে। আইনের শাসন সমুন্নত রাখতে নির্যাতিত ব্যক্তিদের সন্তুষ্টির জন্য এ অপরাধের বিচার করতে হবে। বিচার না হওয়া জাতির জন্য একটি ক্ষত। বর্তমান সরকারের মেয়াদেই মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক কারণে কোনো অপরাধীর বিচার হচ্ছে না। যারা সত্যিকার অর্থে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদেরই বিচার হবে।সিসিলিয়া ইউকস্ট্রম বলেন, ‘এ অপরাধের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে। তবে বিচার হতে হবে স্বচ্ছ। শিগগিরই বিচারপ্রক্রিয়া শুরু হবে।