বিচারাধীন আদালতেই মামলার কার্যক্রম চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার আদালত বদল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন।

এর ফলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারাধীন মামলাটির কার্যক্রম ওই আদালতেই চলবে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া বলেছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে অন্য আদালতে মামলাটি বদলির জন্য ৬ আগস্ট হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এর ওপর শুনানি শেষে গতকাল আদেশ হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এম বদরুদ্দোজা বাদল ও জাকির হোসেন ভুঁইয়া।