বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানালেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জনগণের দুর্ভোগ লাঘব এবং বিচারপ্রার্থীদের কল্যাণে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। খবর বাসসের।রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে মামলা নিষ্পত্তি দ্রুততর হবে এবং বিচার প্রশাসনে আরও গতিশীলতা আসবে। প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে জানান, বর্তমানে উচ্চ আদালতে প্রায় সাড়ে তিন লাখ এবং নিম্ন আদালতে প্রায় ১০ লাখ মামলা অনিষ্পন্ন রয়েছে। তিনি জানান, আদালতগুলোতে অনিষ্পন্ন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধান বিচারপতি উচ্চ আদালতের পরিসর বৃদ্ধি, নতুন রেকর্ড রুম, অফিস কক্ষ নির্মাণসহ বিচারক ও স্টাফদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধিতে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।