বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান রাষ্ট্রপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোগান্তি লাঘবে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ছয় বিচারপতি গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।এই বিচারপতিরা হচ্ছেন: আশীষ রঞ্জন দাস, মাহমুদুল হক, মো. বদিউজ্জামান, জাফর আহমেদ, কাজী মো. ইজারুল হক আকন্দ ও এ বি এম আলতাফ হোসেন। বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সংবিধান রক্ষায় বিচারপতিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘স্বল্পতম সময়ে বিচার পাওয়া জনগণের অধিকার আর সত্য প্রতিষ্ঠা বিচারপতিদের দায়িত্ব।’নবনিযুক্ত বিচারপতিরা তাঁদের নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।