বিচারিক আদালতে ব্লগার রাজীব হত্যা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় বিচারের জন্য ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। আদালত ৩০ অক্টোবর আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।