বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।সুপ্রিম কোর্টের তিন আইনজীবী কে এম জাবির, মো. আওলাদ হোসেন ও মাহমুদ হোসেন গত সোমবার রিট আবেদনটি করেন। গতকাল মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এটি কার্যতালিকায় ছিল।রিটকারীদের আইনজীবী বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় একে অন্যকে দোষারোপ করছে। এ কারণে সোনালী ব্যাংকের ঋণ নিয়ে হলমার্কের কেলেঙ্কারির তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। রিটে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়।