বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

কোনো কোনো জেলায় জেলা জজ বা মহানগর দায়রা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এজলাসের সময় তাঁদের খাসকামড়ায় অধীনস্থ বিচারকসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে ওঠেন। কোনো কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের আগেই এজলাস ত্যাগ করেন। এর ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না।

বিষয়টি সম্প্রতি নজরে আসার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক সার্কুলারে ওই সব কথা উল্লেখ করা হয়েছে। সার্কুলারটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।  

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, এ অবস্থায় দেশের অধস্তন আদালতের জেলা জজ বা মহানগর দায়রা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীনস্থ বিচারক বা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার কঠোর নির্দেশ প্রদান করা হলো। প্রশাসনিক বা বিচারিক কোনো বিষয়ে অধীনস্থ বিচারক বা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার প্রয়োজন হলে নির্ধারিত বিচারিক কর্মঘণ্টার পরে আলোচনা করা যাবে।