বিচারিক কাজের মান উন্নয়নে বিচারকদের পাঠচক্র শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারিক কাজের মান উন্নয়ন করতে বিচারকদের পাঠচক্র কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর হোসেন আদালত মিলনায়তনে এই পাঠচক্রের উদ্বোধন করেন।জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসন সূত্রে জানা যায়, আইন, বিভিন্ন আইনের ব্যাখ্যা এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত সম্পর্কে বিচারকেরা যাতে মতবিনিময়ের মাধ্যমে অবহিত হতে পারেন, সে জন্য এ পাঠচক্রের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি মাসের প্রথম ও শেষ বুধবার ঢাকা জেলা জজশিপের বিচারকদের এই পাঠচক্র হবে।গতকাল পাঠচক্রের প্রথম দিনে বাড়ি ভাড়াসংক্রান্ত মামলা নিয়ে জটিলতা, আইনের অপ্রতুলতা ও বাড়ি ভাড়া মামলা নিষ্পত্তি নিয়ে দেশ-বিদেশের সব আইন, উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে মূল পাঠ উপস্থাপন করেন ঢাকার প্রথম সহকারী জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন।পাঠচক্রে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯১-এর প্রায়োগিক জটিলতা, কীভাবে স্বল্পসময়ে মামলা নিষ্পত্তি করা যায়, এসব নিয়ে বিচারকেরা আলোচনা ও মতামত ব্যক্ত করেন।