প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হোসেনের হত্যাকাণ্ড সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে। সবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে এবং বিচার দাবি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন যে হত্যাকারীদের বিচার হবে। তাই আমরা বিচারের আশায় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি।’গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে নিহত মেয়রের ছোট ভাই ও নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদের সহসভাপতি শামীম নেওয়াজ এ কথা বলেন। হত্যার বিচার এবং হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেন ঢাকায় অবস্থানরত নরসিংদী জেলার শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেছা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।