চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ফ্লাইওভার ট্র্যাজেডির ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নথি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হচ্ছে।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে বিচারের জন্য প্রস্তুত করে মামলার নথি পাঠানোর নির্দেশ দেন বিচারিক আদালতে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহামঞ্চদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইওভার ট্র্যাজেডির মামলায় আসামিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রসহ নথি বিচারিক আদালত মহানগর দায়রা জজে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। দ্রুত সময়ে নথি পাঠিয়ে দেওয়া হবে। অভিযোগপত্রভুক্ত আট আসামি জামিনে রয়েছেন।’
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহামঞ্চদ জানান, নথি মহানগর দায়রা জজ আদালতে আসার পরপরই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হবে। ২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়।